দৈনিক সংবাদ দিগন্ত

বাসন থানার বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ১০ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার সন্দেহভাজন, মাদক মামলার আসামি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানের পর গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে অস্ত্র মামলার এজাহারভুক্ত দুই আসামি ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ মেহেদী হাসান (২৮) এবং আব্দুস ছাত্তার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন ছিনতাইকারী মোঃ রাজু ইসলাম (২২)-কেও আটক করা হয়েছে।আরও  পড়ুন, গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তারএকই অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার আসামি মোঃ মামুন মিয়া (৩১)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ সোহাগ মিয়া (২৪)-সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি ও মাদক অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।

বাসন থানার বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ১০ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ