বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করতে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী।সোমবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ নিয়মিত ফ্লাইটটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমান অবতরণের পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা (NAKASONE Yasutaka)।
আরও পড়ুন,জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
এই সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার বৈশ্বিক অংশীদারত্ব, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিমানবন্দরে অভ্যর্থনাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের সফরসঙ্গী দল উপস্থিত ছিল। তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো: শাকিরুল ইসলাম খান। এ ছাড়া টোকিওস্থিত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সীমিতসংখ্যক সদস্যের প্রতিনিধিদল নিয়ে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরকালে উভয় দেশের শীর্ষ নেতৃত্ব ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
বিষয় : প্রধানমন্ত্রী পৌঁছালেন টোকিও

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন