প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছালেন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় সফর তারেক রহমান।সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।সফরের অংশ হিসেবে বগুড়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আরো পড়ুন , আগামীকাল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষাএর মধ্যে রয়েছে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন-এর ফলক উন্মোচন।দিনব্যাপী কর্মসূচিতে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবন, জজ আদালতের ই-বেইলবন্ড সেবা এবং পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।বাগবাড়ীতে গিয়ে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন।বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে তিনি সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।