দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছালেন

প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছালেন
প্রথমবার নিজ জেলা বগুড়ায় সফর তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় সফর তারেক রহমান।সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।সফরের অংশ হিসেবে বগুড়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

আরো পড়ুন , আগামীকাল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

এর মধ্যে রয়েছে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন-এর ফলক উন্মোচন।দিনব্যাপী কর্মসূচিতে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবন, জজ আদালতের ই-বেইলবন্ড সেবা এবং পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।বাগবাড়ীতে গিয়ে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন।বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে তিনি সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বিষয় : তারেক রহমান বগুড়া পৌঁছালেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছালেন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় সফর তারেক রহমান।সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।সফরের অংশ হিসেবে বগুড়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

আরো পড়ুন , আগামীকাল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

এর মধ্যে রয়েছে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন-এর ফলক উন্মোচন।দিনব্যাপী কর্মসূচিতে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবন, জজ আদালতের ই-বেইলবন্ড সেবা এবং পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।বাগবাড়ীতে গিয়ে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন।বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে তিনি সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত