বগুড়ার শেরপুর–ধুনট আঞ্চলিক সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শুভগাছা আকন্দপাড়া এলাকায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।আরও পড়ুন, বগুড়া শহরে কোরবানির মাংসের অস্থায়ী হাট, কেজিপ্রতি ৭৮০–৮০০ টাকানিহতদের একজন আবু রায়হান (১৮), তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। অন্যজন তামিম হোসেন (১৮), শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।আরও পড়ুন, বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যাদুর্ঘটনায় আহতরা হলেন রাজন, সিয়াম, হাসান ও ছামির। তারা সবাই বন্ধু বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন, ‘নয়ন ভরা জল’ গেয়ে রাতারাতি ভাইরাল লাইলী বেগমপ্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সড়ক ফাঁকা থাকায় মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, আবু রায়হান ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তামিম হোসেনের মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। ঈদের আনন্দের মধ্যেই এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।