আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। চলবে আগামী ২০ মে পর্যন্ত।রুটিন অনুযায়ী প্রথম দিনেই বাংলা বিষয় দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা গ্রহণ করা হবে।পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
আরো পড়ুন , সারা দেশে হামের গণটিকা কর্মসূচি শুরু, লক্ষ্যমাত্রা প্রায় ১ কোটি ৮০ লাখ শিশু
বহুনির্বাচনী ও সৃজনশীল অংশ আলাদাভাবে হলেও কোনো বিরতি থাকবে না।এছাড়া পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে সংগ্রহ করতে হবে এবং ওএমআর ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।শিক্ষা বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা কেবল নিবন্ধিত বিষয়েই পরীক্ষা দিতে পারবে এবং শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
বিষয় : আগামীকাল এসএসসি পরীক্ষার্থী

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন