নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।আরও পড়ুন, তনু হত্যা মামলায় নতুন ডিএনএ রহস্যস্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, মোবাইলে ভিডিও ধারণকে কেন্দ্র করে নাটোর সদর উপজেলার করোটা উচ্চ বিদ্যালয় ও ধলাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। রোববার নাটোর সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষে ধলাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে বড়হরিশপুর এলাকায় পৌঁছালে করোটা উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের ওপর আচমকা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।আরও পড়ুন, পরীক্ষায় দায়িত্বে অবহেলা: প্রধান শিক্ষককে শোকজ, আগেই বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তারাঅভিযোগ রয়েছে, হামলাকারীরা অটোরিকশা থামিয়ে ধলাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করে। এতে অন্তত পাঁচজন আহত হন। পরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এক প্রত্যক্ষদর্শী জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ একদল ছাত্র এসে অটোরিকশায় থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে এলাকায় উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।আরও পড়ুন, গঙ্গাচড়ায় খেলার মাঠ ইস্যুতে মানববন্ধন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগখবর পেয়ে নাটোর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে পরীক্ষাকেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের এমন সহিংস আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।