দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চলন্ত বাস থেকে নামিয়ে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: পটিয়া বাইপাসে চাঞ্চল্য

চট্টগ্রামের পটিয়া বাইপাস এলাকায় চলন্ত বাস থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে জোরপূর্বক নামিয়ে অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার (রাত সাড়ে ১০টার দিকে) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি। অপহৃত কিশোরের নাম গোলাম মাওলা আদনান। তিনি চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা হারালা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসাইনের ছেলে এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন, মধ্যনগরে ‘কৃষকের আর্তনাত’, প্রকৃতি গ্রাস করলো বৈশাখের বোরোধান

পরিবার সূত্রে জানা যায়, আদনান চন্দনাইশ থেকে বাসে করে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত বাস থামিয়ে তাকে জোর করে নামিয়ে নেয় এবং মারধর শুরু করে। এ সময় তিনি নিজের মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের কল দিয়ে ঘটনার কথা জানালেও কিছুক্ষণের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে অপহরণকারীরা আদনানের পরিবারের কাছে ফোন করে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং একটি বিকাশ নম্বর সরবরাহ করে। পরিবারের পক্ষ থেকে ওই নম্বরে টাকা পাঠানো হলেও এরপর থেকে আদনানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনার পরপরই আদনানের পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে এবং পটিয়া থানায় বিষয়টি অবহিত করে সহায়তা কামনা করে।

আরও পড়ুৃন, বন্দর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

এ বিষয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত কিশোরকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয় : চট্টগ্রাম বাস অপহরণ পরীক্ষার্থী বাইপাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চলন্ত বাস থেকে নামিয়ে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: পটিয়া বাইপাসে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের পটিয়া বাইপাস এলাকায় চলন্ত বাস থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে জোরপূর্বক নামিয়ে অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার (রাত সাড়ে ১০টার দিকে) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি। অপহৃত কিশোরের নাম গোলাম মাওলা আদনান। তিনি চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা হারালা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসাইনের ছেলে এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন, মধ্যনগরে ‘কৃষকের আর্তনাত’, প্রকৃতি গ্রাস করলো বৈশাখের বোরোধান

পরিবার সূত্রে জানা যায়, আদনান চন্দনাইশ থেকে বাসে করে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত বাস থামিয়ে তাকে জোর করে নামিয়ে নেয় এবং মারধর শুরু করে। এ সময় তিনি নিজের মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের কল দিয়ে ঘটনার কথা জানালেও কিছুক্ষণের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে অপহরণকারীরা আদনানের পরিবারের কাছে ফোন করে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং একটি বিকাশ নম্বর সরবরাহ করে। পরিবারের পক্ষ থেকে ওই নম্বরে টাকা পাঠানো হলেও এরপর থেকে আদনানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনার পরপরই আদনানের পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে এবং পটিয়া থানায় বিষয়টি অবহিত করে সহায়তা কামনা করে।

আরও পড়ুৃন, বন্দর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

এ বিষয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত কিশোরকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত