মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে পুলিশ বাহিনীর কোনো সদস্যকেই ছাড় দেওয়া হবে না— এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির।মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিপি ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, মাদক দেশের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় হুমকি। এ চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে বাহিনীর ভেতরে কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন , উচ্চশিক্ষায় মান সংকট, নতুন রোডম্যাপের ইঙ্গিত সরকারের : শিক্ষামন্ত্রী
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করায় বাহিনী জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, দেশের কল্যাণে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের ভেতরে শুদ্ধি অভিযান ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে।
বিষয় : মাদক হুঁশিয়ারি পুলিশ বাহিনী

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন