দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব অন্তর্ভুক্ত থাকতে পারে। সোমবার বাজেটসংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।প্রস্তাব অনুযায়ী, মোটরসাইকেলের ক্ষেত্রে সিসিভেদে বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা কর আরোপ করা হবে। অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রে এলাকাভেদে বছরে ১ হাজার থেকে ৫ হাজার টাকা কর নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন , দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, কমিউনিটি স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করার পরামর্শ
তবে ১১০ সিসি বা তার নিচের মোটরসাইকেল এই করের আওতার বাইরে থাকবে।বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহনে অগ্রিম আয়কর আদায় করা হয়। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত থ্রি-হুইলার সেই তালিকায় যুক্ত হবে।সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৪৮ লাখের বেশি নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে।বিশ্লেষকরা বলছেন, এই কর ব্যবস্থা রাজস্ব আয় বাড়াতে সহায়ক হতে পারে, তবে সাধারণ ব্যবহারকারীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এবং মোটরসাইকেল বিক্রিতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করছেন, ফিটনেস নবায়ন ও নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে এ কর আদায় করা গেলে তা বাস্তবায়নযোগ্য হতে পারে।
আরও পড়ুন , ঢাবিতে ইউজিসির উচ্চশিক্ষা কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিষয় : মোটরসাইকেল আয়কর বাজেট

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন