দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-৮ এ পুনর্গণনার সুযোগ নেই - ইসি

ঢাকা-৮ এ পুনর্গণনার সুযোগ নেই - ইসি
ঢাকা-৮ এ পুনর্গণনার সুযোগ নেই - ইসি

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট আজ শুক্রবার বা কালকের মধ্যে প্রকাশ করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি বলেন, ‘আজ বা কালকের মধ্যে সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হতে পারে। আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার সুযোগ নেই। জানা যায়, এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৪৯৮০ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

আরও পড়ুন, নতুন সরকার গঠন কীভাবে হবে?

এই আসনের ফল নিয়ে সন্ধ্যা থেকেই এই দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। দুই প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ দিয়েছেন। নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনরায় গণনার দাবি করেছেন।

বিষয় : নির্বাচন ইসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা-৮ এ পুনর্গণনার সুযোগ নেই - ইসি

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট আজ শুক্রবার বা কালকের মধ্যে প্রকাশ করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি বলেন, ‘আজ বা কালকের মধ্যে সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হতে পারে। আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার সুযোগ নেই। জানা যায়, এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৪৯৮০ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

আরও পড়ুন, নতুন সরকার গঠন কীভাবে হবে?

এই আসনের ফল নিয়ে সন্ধ্যা থেকেই এই দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। দুই প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ দিয়েছেন। নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনরায় গণনার দাবি করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত