যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে পুকুর খনন ও মাছের ঘের তৈরির কারণে একের পর এক ভেঙে পড়ছে গ্রামীণ সড়ক। কোথাও রাস্তার একেবারে পাশ ঘেঁষে পুকুর কাটা হচ্ছে, আবার কোথাও সড়কের ধার লাগোয়া ঘের নির্মাণের ফলে সৃষ্টি হচ্ছে তীব্র ভাঙন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, কৃষিপণ্য পরিবহনসহ এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এসব সড়ক নির্মাণ করা হয়। কিন্তু কতিপয় ব্যক্তি নিজস্ব মৎস্য ঘের বা ভেড়ি তৈরির ক্ষেত্রে নির্ধারিত দূরত্ব ও নিয়মকানুন মানছেন না। অনেক ক্ষেত্রে সরকারি রাস্তা ঘেঁষে মাটি কাটা ও পুকুর খননের ফলে সড়কের ভিত্তি দুর্বল হয়ে ধসে পড়ছে। ফলে অল্প দিনেই চলাচলের অযোগ্য হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলো। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর নজরদারির অভাবে অপরিকল্পিত খননকাজ থামছে না। দ্রুত ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে উপজেলার আরও অনেক গ্রামীণ সড়ক মানচিত্র থেকে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন, ভাড়ামুক্ত দোকানে কম দামে মিলছে শীতের পোশাক, জমজমাট কেশবপুরের আজাদ মার্কেট
এলাকাবাসীর দাবি, যেসব এলাকায় মাছের ঘের ও পুকুর খননের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেসব স্থান দ্রুত সরেজমিনে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সড়কের পাশ ঘেঁষে পুকুর খনন ও মাটি কাটার মতো জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে বন্ধ করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সচেতন মহলের মতে, পুকুর বা মাছের ঘের ব্যক্তিগত সম্পদ হতে পারে, কিন্তু গ্রামীণ সড়ক সার্বজনীন ও সাধারণ মানুষের সম্পদ। ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য জনসাধারণের চলাচলের পথ নষ্ট করার অধিকার কারও নেই। এ বিষয়ে কেশবপুর উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বিষয় : ভোগান্তি গ্রামীণ সড়ক

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬