দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সখীপুর দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন সম্পন্ন

সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ভোমরার হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক

গাজীপুর জেলা পুলিশ সুপারের সঙ্গে শীর্ষ আলেম-ওলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভূঞাপুরে বেকার তরুণরা বিদেশি ভাষা শিখছেন বিনা খরচে

পার্বত্য চট্টগ্রাম চুক্তি মূল্যায়নে স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঘেরের আগ্রাসনে ভেঙে যাচ্ছে কেশবপুরের গ্রামীণ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

ভাড়ামুক্ত দোকানে কম দামে মিলছে শীতের পোশাক, জমজমাট কেশবপুরের আজাদ মার্কেট

জমজমাট কেশবপুরের আজাদ মার্কেট
জমজমাট কেশবপুরের আজাদ মার্কেট
ছবি: জমজমাট কেশবপুরের আজাদ মার্কেট

শীতের আমেজ শুরু হতেই যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী আজাদ মার্কেটে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। সাধ্যের মধ্যে পছন্দের গরম কাপড় কিনতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই মার্কেটটিতে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সরেজমিনে দেখা যায়, প্রায় ৪০ শতক জমির ওপর গড়ে ওঠা এই মার্কেটে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০টি দোকান রয়েছে। গত ২৫ বছর ধরে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে সুনামের সঙ্গে পোশাকের ব্যবসা পরিচালনা করে আসছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই মার্কেটের ব্যবসায়ীদের কোনো দোকান ভাড়া দিতে হয় না। ফলে পরিচালন ব্যয় কম হওয়ায় তাঁরা ক্রেতাদের কাছে তুলনামূলক অনেক কম দামে পোশাক বিক্রি করতে পারছেন। ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ার পর থেকেই ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে ভালো বেচাকেনার আশা করছেন তাঁরা। দীর্ঘ আড়াই দশক ধরে এই মার্কেটের ব্যবসার ওপরই তাঁদের জীবিকা ও সংসার নির্ভরশীল।

আরও পড়ুন, দেবহাটায় গভীর রাতে পুলিশের অভিযান, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

মার্কেটে আসা ক্রেতারা জানান, আধুনিক বিপণিবিতানগুলোর তুলনায় এখানে অনেক কম দামে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের কাছে সাশ্রয়ী মূল্যের কারণে মার্কেটটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মার্কেটটি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হোসেন আজাদের মালিকানাধীন জমিতে অবস্থিত। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার কথা বিবেচনা করে তিনি দীর্ঘ ২৫ বছর ধরে জমিটি উন্মুক্ত রেখে বিনা ভাড়ায় দোকান পরিচালনার সুযোগ দিয়ে আসছেন।

বিষয় : শীতের পোশাক আজাদ মার্কেট

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ভাড়ামুক্ত দোকানে কম দামে মিলছে শীতের পোশাক, জমজমাট কেশবপুরের আজাদ মার্কেট

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x