দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নবীনগর–চন্দ্রা সড়কে অবৈধ চোরাই তেলের রমরমা ব্যবসা, ক্ষতির মুখে যানবাহনের মালিকরা

তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর, গুরুতর আহত ১

মধ্যনগরে জমির সীমানা ঠিক করতে গিয়ে তৃতীয় পক্ষের মারপিট লুটপাটের অভিযোগ

বকশীগঞ্জে আসমা উল হুসনাকে মুক্তিযোদ্ধাদের বিদায় সংবর্ধনা

সখীপুর দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন সম্পন্ন

সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ভোমরার হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক

গাজীপুর জেলা পুলিশ সুপারের সঙ্গে শীর্ষ আলেম-ওলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর, গুরুতর আহত ১

ম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

ছবি: ম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সাতক্ষীরার তালা উপজেলায় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. খোকন সরদার (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মো. আব্দুল কুদ্দুস শেখ (৩২) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি পালিয়ে যাওয়ায় চালক ও যানবাহনটি শনাক্তে কাজ করছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর বালিরগাদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন সরদার তালা উপজেলার নওয়াপাড়া গ্রামের তফেল উদ্দিন সরদারের ছেলে। আহত আব্দুল কুদ্দুস শেখ একই গ্রামের আব্বাস আলী শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে খোকন সরদার ও আব্দুল কুদ্দুস শেখ একটি মোটরসাইকেলে করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে তারা মির্জাপুর বাজার অতিক্রম করে বালিরগাদা মোড়ে পৌঁছালে খুলনার দিক থেকে আসা দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই খোকন সরদারের মৃত্যু হয়।

আরও পড়ুন,মধ্যনগরে জমির সীমানা ঠিক করতে গিয়ে তৃতীয় পক্ষের মারপিট লুটপাটের অভিযোগ

গুরুতর আহত হন তার সহযাত্রী আব্দুল কুদ্দুস শেখ। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহত কুদ্দুস শেখকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং দুর্ঘটনার পর দায় এড়িয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্সটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর, গুরুতর আহত ১

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x