দৈনিক সংবাদ দিগন্ত

ঝুম বৃষ্টিতে ডুবছে ঢাকা, দুপুর পর্যন্ত থাকতে পারে একই পরিস্থিতি

ঝুম বৃষ্টিতে ডুবছে ঢাকা

রাজধানী ঢাকায় টানা কয়েক দিনের ভারী বর্ষণ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারী বর্ষণের কারণে সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে, ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক এলাকায় যানবাহনের গতি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

আরও  পড়ুন. গুলশান-বনানীতে অবৈধ স্পা সেন্টার কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।সংস্থাটি আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়ার এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং জলাবদ্ধ এলাকায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : ঝুম বৃষ্টি ডুবছে ঢাকা ৯৭ মিলিমিটার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ঝুম বৃষ্টিতে ডুবছে ঢাকা, দুপুর পর্যন্ত থাকতে পারে একই পরিস্থিতি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

রাজধানী ঢাকায় টানা কয়েক দিনের ভারী বর্ষণ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারী বর্ষণের কারণে সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে, ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক এলাকায় যানবাহনের গতি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

আরও  পড়ুন. গুলশান-বনানীতে অবৈধ স্পা সেন্টার কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।সংস্থাটি আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়ার এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং জলাবদ্ধ এলাকায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত