গোপালগঞ্জের কাশিয়ানীতে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় আতিক স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার সুলতান হাওলাদারের মেয়ে সুলতানা খাতুন ওরফে আসমা (৩৫) এবং খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া এলাকার শামসুল হক ফরাজীর মেয়ে ফাহিমা বেগম (৪৮)। আর ও পড়ুন, ইসাহাক হত্যার বিচার দাবিতে কালকিনিতে বিক্ষোভএসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। পরে দুই নারীকে সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী মাদকদ্রব্যটি জব্দ করা হয়। এসআরবি-৬ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন স্থানে অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় মামলা করা হয়েছে। পরে উদ্ধার হওয়া গাঁজা ও অন্যান্য আলামতসহ তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।