কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে প্রতারণা ও প্রভাব বিস্তারের অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে হাছিনা আক্তার নামের ওই নারীকে আটক করা হয়।স্থানীয় সূত্র ও ইউপি চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে ওই নারী নিজেকে ডিজিএফআই-এর সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন। বিভিন্ন সময় তিনি প্রশাসনিক বিষয়ে তথ্য জানতে চেয়ে বিভ্রান্তি সৃষ্টি করতেন বলেও অভিযোগ রয়েছে।
আরও পড়ুন , গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক
ঘটনার দিনও তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে একই ধরনের আচরণ করেন। এতে সন্দেহ হলে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান পেকুয়া থানাকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।পুলিশ জানিয়েছে, আটক নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি কী উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন এবং এর পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বিষয় : প্রতারণা নারী আটক ভুয়া ডিজিএফআই

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন