ব্রাহ্মণবাড়িয়া কসবায় র্যাবের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ২৫ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে কসবা উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট বায়েক মধ্যপাড়ায় নুরু মিয়ার বাড়ির সুখীয়া খাতুনের দোচালা রান্নাঘরে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে ২৫ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন, 'এই এলাকার মালিক আমরা' এসআই এর মন্তব্য ঘিরে কটিয়াদীতে সমালোচনার ঝড়
এ ঘটনায় মাদকদ্রব্য নিজের দখলে রাখার অভিযোগে সুখীয়া খাতুন (৪২)কে আটক করা হয়েছে। তিনি উপজেলার বায়েক (মধ্যপাড়া) এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।পুলিশ জানায়, এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৪৫, তারিখ ২৭ জুন ২০২৬ এবং জি.আর. নম্বর-২৬৮।কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিষয় : র্যাবের অভিযান নারী আটক

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন