দৈনিক সংবাদ দিগন্ত

হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী আটক, এলাকায় সক্রিয় মাদকচক্র নিয়ে স্থানীয়দের ক্ষোভ

৫৫২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক

বরিশালের হিজলা উপজেলায় ৫৫২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে হিজলা থানা পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিকভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে মাদক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন , ফসলের মাঠে ‘ইট ভাটার বিষাক্ত ধোয়ার ছোবল’: মিঠাপুকুরে ইটভাটার দৌরাত্ম্যে দিশেহারা কৃষক

স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদর টেক এলাকায় প্রকাশ্যে একাধিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।এলাকাবাসীর দাবি, শুধু একজনকে আটক করেই অভিযান সীমিত থাকলে মূল চক্র ধরা পড়বে না। তারা আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।অন্যদিকে পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে চিহ্নিত সব মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ইয়াবা মাদকচক্র নারী আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী আটক, এলাকায় সক্রিয় মাদকচক্র নিয়ে স্থানীয়দের ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

বরিশালের হিজলা উপজেলায় ৫৫২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে হিজলা থানা পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিকভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে মাদক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন , ফসলের মাঠে ‘ইট ভাটার বিষাক্ত ধোয়ার ছোবল’: মিঠাপুকুরে ইটভাটার দৌরাত্ম্যে দিশেহারা কৃষক

স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদর টেক এলাকায় প্রকাশ্যে একাধিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।এলাকাবাসীর দাবি, শুধু একজনকে আটক করেই অভিযান সীমিত থাকলে মূল চক্র ধরা পড়বে না। তারা আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।অন্যদিকে পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে চিহ্নিত সব মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x