ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাদিয়া (৫) নামে এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার থেকে নারীকে শিশুসহ আটক করা হয়। পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।আখাউড়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবিনা (২৫) নামে এক নারী উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী কুড়িপাইকা এলাকায় এক শিশুসহ ওই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। কুড়িপাইকা গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক মো. আসাদুল্লাহ খন্দকার জানান, ওই নারী একটি মেয়ে শিশু নিয়ে তার গ্রামে ঘোরাফেরা করছিল।
আরও পড়ুন, আসামি ধরতে গিয়ে হামলার শিকার ডিবির ৩ সদস্য, গুরুতর আহত গোয়েন্দা পুলিশ
এ সময় ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিশুটি বিক্রি করবে বলে জানান। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে নিয়ে ওই নারী গ্রাম থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গাজির বাজার থেকে শিশুসহ নারীকে আটক করে জনতা। এ সময় নারীকে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই নারী ও শিশুটিকে থানায় নিয়ে যায়।আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, আমরা শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের খোঁজে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয় : পুলিশের মেয়ে নারী আটক শিশু অপহরণ

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন