নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের তিন সদস্য। পরে তাঁদের আড়াইহাজার উপজেলার শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। তাঁদের মধ্যে এসআই মামুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল গাউছিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাঁদের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, তিন সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন ,মানিক মিয়া এভিনিউকে আদর্শ জনপরিসর করতে উদ্যোগ
সেখানে তাঁদের আবারও মারধর করা হয়।তবে দলের আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় রক্ষা পান। পরে তিনি আড়াইহাজার থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানিয়েছেন, আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।অন্যদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ডিবি সদস্যরা সাদা পোশাকে থাকায় স্থানীয়রা তাঁদের পরিচয় বুঝতে পারেনি। ফলে জনরোষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন