দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মানিক মিয়া এভিনিউকে আদর্শ জনপরিসর করতে উদ্যোগ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজধানীর মানিক মিয়া এভিনিউ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন জনসমাগমস্থল। তাই এই এলাকা আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।ডেপুটি স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত গণশৌচাগারের ব্যবস্থা না থাকায় দর্শনার্থীরা ভোগান্তিতে পড়ছেন। তাই ভ্রাম্যমাণ গণশৌচাগার ব্যবহার উপযোগী রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।তিনি আরও বলেন, জাতীয় সংসদ ভবন একটি বিশ্বখ্যাত স্থাপত্য নিদর্শন। প্রতিদিন অসংখ্য মানুষ এর সৌন্দর্য উপভোগ করতে মানিক মিয়া এভিনিউতে আসেন। কিন্তু কিছু স্থানে ময়লা-আবর্জনা জমে থাকা ও বর্জ্য 

আরো পড়ুন , জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বৈঠক

ব্যবস্থাপনার ঘাটতি পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে।তিনি সতর্ক করে বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে অপরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে।ডেপুটি স্পিকার সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দেন। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।তিনি বলেন, মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনসংলগ্ন এলাকা আরও সবুজ ও নান্দনিক করতে বৃক্ষরোপণ কার্যক্রম বাড়াতে হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ তৈরি হবে।তিনি আশা প্রকাশ করেন, সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে এই এলাকা রাজধানীর একটি আদর্শ, পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসরে রূপান্তরিত হবে।

বিষয় : ডেপুটি স্পিকার জাতীয় সংসদের কায়সার কামাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মানিক মিয়া এভিনিউকে আদর্শ জনপরিসর করতে উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজধানীর মানিক মিয়া এভিনিউ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন জনসমাগমস্থল। তাই এই এলাকা আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।ডেপুটি স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত গণশৌচাগারের ব্যবস্থা না থাকায় দর্শনার্থীরা ভোগান্তিতে পড়ছেন। তাই ভ্রাম্যমাণ গণশৌচাগার ব্যবহার উপযোগী রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।তিনি আরও বলেন, জাতীয় সংসদ ভবন একটি বিশ্বখ্যাত স্থাপত্য নিদর্শন। প্রতিদিন অসংখ্য মানুষ এর সৌন্দর্য উপভোগ করতে মানিক মিয়া এভিনিউতে আসেন। কিন্তু কিছু স্থানে ময়লা-আবর্জনা জমে থাকা ও বর্জ্য 

আরো পড়ুন , জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বৈঠক

ব্যবস্থাপনার ঘাটতি পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে।তিনি সতর্ক করে বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে অপরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে।ডেপুটি স্পিকার সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দেন। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।তিনি বলেন, মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনসংলগ্ন এলাকা আরও সবুজ ও নান্দনিক করতে বৃক্ষরোপণ কার্যক্রম বাড়াতে হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ তৈরি হবে।তিনি আশা প্রকাশ করেন, সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে এই এলাকা রাজধানীর একটি আদর্শ, পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসরে রূপান্তরিত হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত