সংসদে আবেগঘন মুহূর্ত: শোক প্রস্তাবে তোফায়েলসহ ১৬ জনের নাম
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনেই উঠে এলো শোক ও স্মরণের আবহ। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।রোববার বিকেলে অধিবেশনের শুরুতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মৃত্যুবরণকারী এসব সাবেক সংসদ সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। সংসদ কক্ষে এ সময় শোক ও শ্রদ্ধার পরিবেশ তৈরি হয়।শোক প্রস্তাবে স্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আরো পড়ুন , হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, নতুন উপসর্গ ১,২৮৭ জনেরআহমেদ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, জাতীয় পার্টির সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্যরা।এছাড়া জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের একাধিক সাবেক সংসদ সদস্যের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়। রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও দেশের সংসদীয় গণতন্ত্রে তাদের অবদানের কথা স্মরণ করা হয় এ সময়।সংসদীয় রীতি অনুযায়ী, প্রয়াত সাবেক সংসদ সদস্যদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং তাদের অবদানের প্রতি সম্মান জানানো হয়। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় সংসদে এমন মুহূর্ত দেশের গণতান্ত্রিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।