দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

পানি, গ্যাস, জলাবদ্ধতাসহ নানা সমস্যা চিহ্নিত, সমন্বিত উদ্যোগের আশ্বাস

গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশের পোশাক

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে বাংলাদেশের সুমিষ্ট আম শুভেচ্ছা উপহার দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রশাসনিক পুনর্বিন্যাসে বড় সিদ্ধান্ত, অনুমোদন পেল ৩ উপজেলা ও ১ নতুন থানা

বেনজীরের বিরুদ্ধে দুদকের মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, আজ থেকেই ৫ হাজার  আনসার সদস্য  মোতায়েন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকেই বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে ৪ থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা : আইজিপি

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে ৪ থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা : আইজিপি

পানি, গ্যাস, জলাবদ্ধতাসহ নানা সমস্যা চিহ্নিত, সমন্বিত উদ্যোগের আশ্বাস

পানি, গ্যাস, জলাবদ্ধতাসহ নানা সমস্যা চিহ্নিত, সমন্বিত উদ্যোগের আশ্বাস
আমির ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকা ঢাকা-১৫-এর বিভিন্ন সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।বুধবার দিনব্যাপী কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছেন। বিরোধীদলীয় নেতার আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে জনগণের সমস্যা সমাধানে মাঠে কাজ করছে। ওয়াসা, তিতাস, বিদ্যুৎসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে ধাপে ধাপে 

আরো পড়ুন , গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশের পোশাক

স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নয়নের স্বার্থে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু একটি আসনের নন, তিনি পুরো দেশের নেতা।এরপর প্রতিমন্ত্রী আনন্দবাজার খাল, পূর্ব মনিপুর, বাইশটেকী সরকার বাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। স্থানীয়রা পানির সংকট, গ্যাস, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, বাজার দখল, ট্রাফিক, মাদক, কিশোর গ্যাং এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ফি সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।প্রতিমন্ত্রী এসব সমস্যা দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন

বিষয় : প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নির্দেশে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পানি, গ্যাস, জলাবদ্ধতাসহ নানা সমস্যা চিহ্নিত, সমন্বিত উদ্যোগের আশ্বাস

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকা ঢাকা-১৫-এর বিভিন্ন সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।বুধবার দিনব্যাপী কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছেন। বিরোধীদলীয় নেতার আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে জনগণের সমস্যা সমাধানে মাঠে কাজ করছে। ওয়াসা, তিতাস, বিদ্যুৎসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে ধাপে ধাপে 

আরো পড়ুন , গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশের পোশাক

স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নয়নের স্বার্থে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু একটি আসনের নন, তিনি পুরো দেশের নেতা।এরপর প্রতিমন্ত্রী আনন্দবাজার খাল, পূর্ব মনিপুর, বাইশটেকী সরকার বাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। স্থানীয়রা পানির সংকট, গ্যাস, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, বাজার দখল, ট্রাফিক, মাদক, কিশোর গ্যাং এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ফি সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।প্রতিমন্ত্রী এসব সমস্যা দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত