দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

পানি, গ্যাস, জলাবদ্ধতাসহ নানা সমস্যা চিহ্নিত, সমন্বিত উদ্যোগের আশ্বাস

গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশের পোশাক

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে বাংলাদেশের সুমিষ্ট আম শুভেচ্ছা উপহার দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রশাসনিক পুনর্বিন্যাসে বড় সিদ্ধান্ত, অনুমোদন পেল ৩ উপজেলা ও ১ নতুন থানা

বেনজীরের বিরুদ্ধে দুদকের মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, আজ থেকেই ৫ হাজার  আনসার সদস্য  মোতায়েন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকেই বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে ৪ থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা : আইজিপি

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে ৪ থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা : আইজিপি

গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশের পোশাক

গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশের পোশাক
গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশের পোশাক

রাজনৈতিক পরিবর্তনের পর আবারও পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম। বুধবার (১ জুলাই) থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।নতুন ইউনিফর্ম অনুযায়ী, জেলা পুলিশসহ অধিকাংশ ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট পরছেন। মহানগর পুলিশের সদস্যদের জন্য হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট নির্ধারণ করা হয়েছে।বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকেই নতুন পোশাক পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের হাতে নতুন ইউনিফর্ম পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন পোশাক পাবেন।

আরও  পড়ুন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে বাংলাদেশের সুমিষ্ট আম শুভেচ্ছা উপহার দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশে সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তন করা হয়। সে সময় শার্টের রং লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি-বাদামি ধূসর নির্ধারণ করা হয়েছিল। গত বছরের ২৫ নভেম্বর সেই ইউনিফর্ম কার্যকর হয়। তবে মাঠপর্যায়ের অনেক পুলিশ সদস্য ওই পোশাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে ইউনিফর্মের রঙ ও নকশায় পরিবর্তন আনে।নতুন প্রজ্ঞাপনে শার্ট, প্যান্ট, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক এবং মাথার আবরণের রঙ ও ব্যবহারবিধি নির্ধারণ করা হয়েছে। জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট বাধ্যতামূলক করা হয়েছে।এ ছাড়া নারী পুলিশ সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি, ইউনিটভেদে গাঢ় নীল বা হালকা জলপাই রঙের ব্লাউজ, অনুমোদিত গাঢ় নীল মাথার আবরণ এবং প্রয়োজন অনুযায়ী পূর্ণহাতা পোশাক ব্যবহারের বিধান রাখা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নির্দেশনাও নতুন প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিষয় : পুলিশ খাকি প্যান্টে নীল শার্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশের পোশাক

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত