২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিশেষ শুনানি শেষে আগামী ৩ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।এদিন সকালে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ১১ আসামির মধ্যে ডা. দীপু মনিসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দুজনসহ মোট ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের একটি তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।মামলাটির পরবর্তী শুনানিকে ঘিরে এখন নতুন করে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এ মামলার পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিষয় : হত্যাকাণ্ড অপরাধের মামলা ৩ সেপ্টেম্বর

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন