কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে ছিল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড়। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সড়কের পাশে অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অপেক্ষায় ছিলেন স্থানীয়রা।দিনব্যাপী কিশোরগঞ্জ সফরের অংশ হিসেবে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন, প্রধানমন্ত্রীর আগমনে পাকুন্দিয়ার মির্জাপুরে উৎসবের আমেজ, সড়কের পাশে মানুষের ঢল
একই সঙ্গে স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মির্জাপুর এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নির্ধারিত কর্মসূচিস্থলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। মানুষের চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো পাকুন্দিয়ায় এখন উৎসবমুখর পরিবেশ। সড়কের দুই পাশে অপেক্ষমাণ মানুষের চোখ এখন প্রধানমন্ত্রীর কর্মসূচির দিকে।
বিষয় : কিশোরগঞ্জ নেতাকর্মী প্রধানমন্ত্রী

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন