দৈনিক সংবাদ দিগন্ত

নারীদের অনার্স পর্যন্ত পড়ার খরচ দেবে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নারীদের অনার্স পর্যন্ত পড়াশোনার সব খরচ সরকার বহন করবে। একই সঙ্গে ভালো ফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।নারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশের হাল ধরতে হবে।

আরও পড়ুন, শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ আসামির পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর

 ভালো ফলাফল করা মেয়েদের জন্য সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।এ সময় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরকারের আরেকটি পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রামগঞ্জের গরিব পরিবারের শিশুদের প্রতিবছর স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন বইয়ের পাশাপাশি প্রতিবছর স্কুল ড্রেস ও ব্যাগও পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের নারী সমাজকে শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় সরকার।এ সময় চার কোটি পরিবারের নারী প্রধানের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বিষয় : সিদ্ধান্ত অনার্স পর্যন্ত বিনামূল্যে করা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নারীদের অনার্স পর্যন্ত পড়ার খরচ দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x