দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী, ব্রহ্মপুত্রে অবমুক্ত হলো মাছের পোনা

প্রধানমন্ত্রী, ব্রহ্মপুত্রে অবমুক্ত হলো মাছের পোনা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।ঢাকা থেকে সড়কপথে পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাছের পোনা অবমুক্ত করার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব মাছ বড় হয়ে ডিম ছাড়ার পর বিভিন্ন নদী, খাল ও বিলে ছড়িয়ে পড়বে। এর সুফল বাংলাদেশের মানুষই ভোগ করবে। তিনি বলেন, আজ যে মাছের পোনা অবমুক্ত করা হলো, সেগুলো বড় হয়ে বিভিন্ন জলাশয়ে ছড়িয়ে পড়লে এর উপকার লন্ডন বা জাপানের মানুষ নয়, বাংলাদেশের মানুষই পাবেন।

আরও  পড়ুন, অপরাধ দমনে দেশজুড়ে ১০ লাখ এআই ক্যামেরা বসাবে পুলিশ, ব্যয় ১,৩০০ কোটি টাকা

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী, খাল ও বিলে মাছের পোনা অবমুক্ত করা হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে জনগণকে বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে গাড়িবহর নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে বিভিন্ন এলাকায় তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী, নারী, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পথে জড়ো হওয়া মানুষকে প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

বিষয় : কর্মসূচি প্রধানমন্ত্রী মাছের পোনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী, ব্রহ্মপুত্রে অবমুক্ত হলো মাছের পোনা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।ঢাকা থেকে সড়কপথে পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাছের পোনা অবমুক্ত করার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব মাছ বড় হয়ে ডিম ছাড়ার পর বিভিন্ন নদী, খাল ও বিলে ছড়িয়ে পড়বে। এর সুফল বাংলাদেশের মানুষই ভোগ করবে। তিনি বলেন, আজ যে মাছের পোনা অবমুক্ত করা হলো, সেগুলো বড় হয়ে বিভিন্ন জলাশয়ে ছড়িয়ে পড়লে এর উপকার লন্ডন বা জাপানের মানুষ নয়, বাংলাদেশের মানুষই পাবেন।

আরও  পড়ুন, অপরাধ দমনে দেশজুড়ে ১০ লাখ এআই ক্যামেরা বসাবে পুলিশ, ব্যয় ১,৩০০ কোটি টাকা

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী, খাল ও বিলে মাছের পোনা অবমুক্ত করা হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে জনগণকে বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে গাড়িবহর নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে বিভিন্ন এলাকায় তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী, নারী, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পথে জড়ো হওয়া মানুষকে প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত