কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কৃষ্ণপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল প্রায় ১১টায় কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানার নির্দেশনায় এসআই হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কৃষ্ণপুর গ্রামে রিনা আক্তারের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির দক্ষিণ ভিটার চৌচালা টিনের ঘরের একটি খাটের নিচে রাখা দুটি বস্তা তল্লাশি করে প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ ঘটনাস্থল থেকে রিনা আক্তারকে আটক করতে সক্ষম হলেও তার স্বামী কৃষ্ণপুর গ্রামের আব্দু মিয়ার ছেলে মো. মিজান মিয়াসহ কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
আরও পড়ুন , রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নতুন উদ্যোগ সরকারের
এ ঘটনায় আটককৃত আসামিসহ পলাতক আরও ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “কসবা উপজেলায় মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।”পুলিশের এ অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
বিষয় : মাদকবিরোধী গাঁজা উদ্ধার নারী আটক মাদকবিরোধী

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন