দৈনিক সংবাদ দিগন্ত

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটক করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালায়। 

আরও  পড়ুন, রাতের আগুনে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

অভিযানের একপর্যায়ে শাওন ও সাগরকে আটক করার চেষ্টা করা হলে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এ সময় তাদের আটক করতে গেলে একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করেন বলে পুলিশের দাবি।এতে তার বাঁ পায়ে প্রায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয় : ছুরিকাঘাত ছিনতাইকারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটক করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালায়। 

আরও  পড়ুন, রাতের আগুনে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

অভিযানের একপর্যায়ে শাওন ও সাগরকে আটক করার চেষ্টা করা হলে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এ সময় তাদের আটক করতে গেলে একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করেন বলে পুলিশের দাবি।এতে তার বাঁ পায়ে প্রায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x