দৈনিক সংবাদ দিগন্ত

রাতের আগুনে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

 ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, অগ্নিকাণ্ডে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

আরও  পড়ুন, ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশের এলপিজি সিলিন্ডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হওয়ায় তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় ব্যবসায়ীরা সময়মতো দোকান থেকে মালামাল সরিয়ে নিতে পারেননি। এতে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো একটি জমিদার বাড়িতে পরিচালিত ঝলমল সিনেমা হলটি দীর্ঘদিন ধরে গৌরীপুরের মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। অগ্নিকাণ্ডে সিনেমা হলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও।অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিরূপণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয় : ঝলমল সিনেমা রাতের আগুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রাতের আগুনে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x