নরসিংদীর পলাশ উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনের এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকউদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটি সেবার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তবে জনগণের জন্য সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, তিনি নিজেও দীর্ঘ ৪৫ বছরেও নিজের নামে নামজারি সম্পন্ন করতে পারেননি।আরও পড়ুন, ‘আর কখনোই আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহমঈন খান বলেন, সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, বরং আইটি ব্যবস্থা সহজ করে জনগণের সেবা গ্রহণ প্রক্রিয়া কার্যকর করতে হবে। তিনি আরও দাবি করেন, জনগণের ভূমিসেবা জটিলতা নিরসনে সরকার কাজ করছে এবং সেই লক্ষ্যেই দেশব্যাপী ভূমিসেবা মেলা আয়োজন করা হচ্ছে।আরও পড়ুন, প্রিন্সকোর্ট হাসপাতালে মির্জা আব্বাস, খোঁজ নিতে গেলেন জামায়াত নেতাঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ড. মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড এলাকায় ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।