দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেলেন সুদীপ বসাক

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নরসিংদীতে ৯১ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নরসিংদী জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ মামলায় ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা, কারাদণ্ড ৩ জনের

শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ

গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর উদ্যোগ ‘বলুন’ পরিচয় গোপন রেখে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মৌচাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

মৌচাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

নরসিংদীতে ৯১ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

নরসিংদীতে ৯১ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ
আর্থিক অনুদানের চেক বিতরণ

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জেলার অসহায় ও দুঃস্থ ৮১ জন এবং ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ১১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে নরসিংদী জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে জেলার ৮১ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে ৯ লাখ ৯৫ হাজার টাকা এবং ১০ জন মেধাবীর মাঝে ১ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুর এলাহী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা পরিষদের সহকারী নির্বাহী প্রকৌশলী নূর ই ইলহাম এবং শিবপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আপেল মাহমুদ সুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব রাশেদ বলেন, “অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। 

আরও পড়ুন,যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নরসিংদী জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের স্বাবলম্বী করে তুলতে নরসিংদী জেলা পরিষদ সব সময় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিয়ে আসছে।” তিনি বলেন, এই চেক বিতরণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো অসহায় ও দুঃস্থ মানুষের আর্থিক সহায়তার মাধ্যমে তাঁদের কষ্ট কিছুটা লাঘব করা এবং স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করা। এ সহায়তা উপকারভোগীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল যেন প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে যায়, সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে জেলা পরিষদের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তব্যের শেষে তিনি চেকপ্রাপ্ত উপকারভোগীদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং জেলা পরিষদের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বিষয় : নরসিংদী অনুদান আর্থিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নরসিংদীতে ৯১ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x