দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।সভায় দীর্ঘদিন ধরে সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বন্ধ বা অবসায়নের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আরও পড়ুন , রেমিট্যান্সে রেকর্ড গতি, মে মাসের প্রথম ১১ দিনে ১৪৪ কোটি ডলারআভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় শতভাগের কাছাকাছি পৌঁছে গেছে, যা আর্থিক খাতে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী জুলাই থেকে এসব প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে।এ সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম গুটিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা গেছে।আরও পড়ুন, রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন, বাড়ছে দেশের রিজার্ভ