দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানে নরসিংদীতে যুবলীগের ঝটিকা মিছিল

ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরা উপজেলার সীমান্তবর্তী স্থানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ।  বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল হ্যাভেন হাইওয়ে ইন রেস্টুরেন্ট প্রাঙ্গন থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে কিছুদূর সামনে গিয়েই শেষ করে অংশগ্রহণকারীরা যার যার মত ছটকে পড়ে। 

আরও পড়ুন, মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য: পুরস্কৃত হলেন জিএমপির তিন ওসি

এসময় মিছিলকারীদের মধ্য থেকে একজন ফেসবুকে লাইভ করেন। মিছিলে অংশগ্রহণ করেন, রায়পুরা উপজেলার মরজাল গ্রামের যুবলীগ নেতা বেদন, শিবপুর উপজেলার রফিক ও প্রিন্স ইমনসহ ২০/২৫ জন।

আরও পড়ুন, চন্দনাইশ পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের হ্যাভেন হাইওয়ে ইন রেস্টুরেন্ট প্রাঙ্গন থেকে শুরু হয়। এসময় মিছিলকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, মরজাল ইউনিয়ন যুবলীগ-নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই” সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় সাত মিনিট অবস্থান করে শেষ করে দেয়। এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোহিনূর মিয়া জানান, তদন্ত চলছে, তাদের নাম পরিচয় বলা যাবে না।

আরও পড়ুন, মিরপুরে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ‘লড়াই’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরার বর্ডারে ১৫/২০ জনের মত যুবক জড়ো হয়েছিল। ইতিমধ্যে আমরা পাঁচজনকে সনাক্ত করেছি। এদের মধ্যে তিন জনের বাড়ি রায়পুরা উপজেলার মরজালে ও দুই জনের বাড়ি শিবপুর উপজেলায়। বাকীদের সনাক্ত করার চেষ্টা চলছে। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : নরসিংদী যুবলীগ ঝটিকা মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানে নরসিংদীতে যুবলীগের ঝটিকা মিছিল

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরা উপজেলার সীমান্তবর্তী স্থানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ।  বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল হ্যাভেন হাইওয়ে ইন রেস্টুরেন্ট প্রাঙ্গন থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে কিছুদূর সামনে গিয়েই শেষ করে অংশগ্রহণকারীরা যার যার মত ছটকে পড়ে। 

আরও পড়ুন, মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য: পুরস্কৃত হলেন জিএমপির তিন ওসি

এসময় মিছিলকারীদের মধ্য থেকে একজন ফেসবুকে লাইভ করেন। মিছিলে অংশগ্রহণ করেন, রায়পুরা উপজেলার মরজাল গ্রামের যুবলীগ নেতা বেদন, শিবপুর উপজেলার রফিক ও প্রিন্স ইমনসহ ২০/২৫ জন।

আরও পড়ুন, চন্দনাইশ পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের হ্যাভেন হাইওয়ে ইন রেস্টুরেন্ট প্রাঙ্গন থেকে শুরু হয়। এসময় মিছিলকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, মরজাল ইউনিয়ন যুবলীগ-নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই” সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় সাত মিনিট অবস্থান করে শেষ করে দেয়। এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোহিনূর মিয়া জানান, তদন্ত চলছে, তাদের নাম পরিচয় বলা যাবে না।

আরও পড়ুন, মিরপুরে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ‘লড়াই’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরার বর্ডারে ১৫/২০ জনের মত যুবক জড়ো হয়েছিল। ইতিমধ্যে আমরা পাঁচজনকে সনাক্ত করেছি। এদের মধ্যে তিন জনের বাড়ি রায়পুরা উপজেলার মরজালে ও দুই জনের বাড়ি শিবপুর উপজেলায়। বাকীদের সনাক্ত করার চেষ্টা চলছে। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত