গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রায় অর্ধশত শ্রমিক। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কারখানাটিতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।সোমবার সকালে ‘প্যানাসিয়া ক্লোদিং’ কারখানায় কাজে যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক শ্রমিক অসুস্থ হতে শুরু করেন। এতে পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে কাজ শুরু করেন শ্রমিকরা। তবে কিছু সময় পর কয়েকজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর ও পড়ৃন সাজেকে ইউপিডিএফের আধাবেলা অবরোধ, থমকে গেছে পর্যটন সড়কপরে পর্যায়ক্রমে আরও অনেকে অসুস্থ হতে থাকলে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে।কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং পরে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।এদিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বা গণ মনোদৈহিক অসুস্থতা বলে ধারণা করা হচ্ছে।তিনি বলেন, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিং দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত।আরও পড়ুন , ফতুল্লায় আবারও গ্যাস বিস্ফোরণ, দগ্ধ বাবা ও তিন ছেলে আতঙ্কে এলাকাবাসী