দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

গুরুতর অসুস্থ কয়েদির মৃত্যু ঢামেকে চিকিৎসাধীন অবস্থায়

মৃত্যু ঢামেকে চিকিৎসাধীন অবস্থায়

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক কয়েদির মৃত্যু হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ঐ কয়েদিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই কয়েদির নাম মো. মামুন শেখ (৩৪)। তার বাবার নাম আব্দুল সালাম। 

আরো পড়ুন ,রাজধানীতে হানি ট্র্যাপ চক্রের ১২ সদস্য গ্রেফতার

কারারক্ষী রবিন জানান, ওই কয়েদি আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

বিষয় : মৃত্যু অসুস্থ মৃত্যু ঢামেকে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গুরুতর অসুস্থ কয়েদির মৃত্যু ঢামেকে চিকিৎসাধীন অবস্থায়

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক কয়েদির মৃত্যু হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ঐ কয়েদিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই কয়েদির নাম মো. মামুন শেখ (৩৪)। তার বাবার নাম আব্দুল সালাম। 

আরো পড়ুন ,রাজধানীতে হানি ট্র্যাপ চক্রের ১২ সদস্য গ্রেফতার

কারারক্ষী রবিন জানান, ওই কয়েদি আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত