সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। এজাহার ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের আপন ভাই প্রয়াত মাহফুজুর রহমান ওরফে মনজু মাস্টারের কাছ থেকে দলিলমূলে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। পরে বিক্রেতা তাঁকে জমির দখল বুঝিয়ে দিলে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে আবদুল হালিম ওই জমি দখলের চেষ্টা এবং বৃদ্ধ ইদ্রিস আলীকে উচ্ছেদ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে আবদুল হালিম ওরফে টমের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
আরও পড়ুন, জামালপুরের নতুন পিপি মোকাম্মেল হককে নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সংবর্ধনা
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়ির বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও তিনটি খাটসহ আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রীকে মারধর করে আহত করা হয়। পরে তাঁরা স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নেন। ইদ্রিস আলীর অভিযোগ, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইতে গেলে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি হয়রানি করতে অন্য একটি মামলায় তাঁকে জড়ানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান এই বৃদ্ধ। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : মামলা এনসিপি ঘরবাড়ি ভাঙচুর

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬