দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল এবং হয়রানির অভিযোগ

জোরপূর্বক জমি দখল এবং হয়রানির অভিযোগ
জোরপূর্বক জমি দখল এবং হয়রানির অভিযোগ
ছবি: জোরপূর্বক জমি দখল এবং হয়রানির অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে রেজিস্ট্রিকৃত জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা এবং আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করার গুরুতর অভিযোগ উঠেছে। বাদি পক্ষ নিজেরাই আদালতের আদেশ লঙ্ঘন করে জুমার নামাজের সময় লোকবল এনে জমিতে নানা ধরনের স্থাপনা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে সুতাবাদির হাসন আলী গং এর বিরুদ্ধে । এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার ৩০৭ নং ফাইতং মৌজার অন্তর্ভুক্ত খতিয়ান নং- ৮৪ এবং বিভিন্ন দাগে (যেমন-১২৭২, ১২৭৩,১২৭৪ নং দাগের অংশবিশেষ) প্রায় ৪ কানি প্রথম শ্রেণীর জমি ৬৫ বছর ধরে একে খান ভোগদখলে আছে পরবর্তীতে একে খান ও অন্যান্য ওয়ারিশগণ হতে বৈধভাবে খরিদ সূত্রে নাজেমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম মালিকানা রয়েছে।তবে বর্তমানে ২.৫ কানি জমির শান্তিপূর্ণ ভোগদখলে আছেন। কিন্তু প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে ওই জমিতে জবরদখল করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও হুমকি দিয়ে আসছে। ​জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট আইনি লড়াইয়ে বান্দরবান পার্বত্য জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করা হয় (অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা) দায়ের করেন হাসন আলী, আদালত উভয়পক্ষের কাগজপত্র ও সার্বিক দিক বিবেচনা করে ১ ও ২ নং বিবাদীকে মামলার তফসিলে উল্লেখিত জমিতে বাদীর শান্তিপূর্ণ দখলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করতে এবং শান্তিভঙ্গ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি আগামী ১৪/১২/২০২৬ তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

আরও পড়ুন, মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

​তবে অভিযোগ উঠেছে যে, বাদীপক্ষ আদালতের এই নির্দেশকে তোয়াক্কা করছে না। বাদী পক্ষ নিজেরাই আইন অমান্য করে জুমার নামাজের সময় মাদ্রাসা ছাত্র ও দলবল নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আদালতের স্ট্যাটাস কো (Status Quo) ভঙ্গ করছে। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও করা হয়েছে। ​জমির মালিক নাজমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম বলেন"আমরা সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মাথা পেতে নেব। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা কোনো বাড়াবাড়ি বা গণ্ডগোলে যাইনি। অথচ প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেশিশক্তির জোরে জমি দখল ও নানা ধরনের হয়রানি চালিয়ে যাচ্ছে।" ​এলাকার প্রবীণ ব্যক্তি ও স্থানীয় সচেতন মহলের ভাষ্যমতে,একে খান এইজমির মালিক এলাকার ছোট বড় সবাই জানে এবং বৈধ দলিলের মাধ্যমে এই জমির প্রকৃত মালিক পক্ষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস ও ভোগ করে আসছে। হঠাৎ করে হাসন আলী ও প্রতিপক্ষরা ক্ষমতার প্রভাব খাটিয়ে ও আদালতের আদেশ অমান্য করে জমিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ​ভুক্তভোগী পরিবার অবিলম্বে আদালতের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন এবং জবরদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয় : জমি দখল লামা উপজেলা আদালতের নিষেধাজ্ঞা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল এবং হয়রানির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x