দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০
২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০
ছবি: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৮ জন মাদক সেবনের অভিযোগে, একজন আদালতের ওয়ারেন্টভুক্ত এবং অপর একজন ধর্তব্য অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, চোর ও ছিনতাইকারীসহ অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ১৮ মাদক সেবনকারীর মধ্যে কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি ফরিদপুর, ভোলা ও চট্টগ্রামের বাসিন্দাও রয়েছেন। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে উখিয়ার জালিয়াপালং এলাকার মো. ইদ্রিস প্রকাশ রেজভী (৪৫) এবং ধর্তব্য অপরাধের মামলায় কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার তাজুয়ারুল হক রাদি (৩৮) গ্রেপ্তার হয়েছেন।

আরও পড়ুন, এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলা

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তাজুয়ারুল হক রাদির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ২৯ আগস্ট দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার উল্লেখ রয়েছে। এ ছাড়া ২০১৮ সালের ২৩ ডিসেম্বর এবং ২০১৯ সালের ১৮ মার্চ আরও দুটি মামলা দায়ের করা হয়। ওই মামলাগুলোতে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয় : গ্রেপ্তার কক্সবাজার পুলিশের অভিযান

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x