দৈনিক সংবাদ দিগন্ত

সাফের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

ফাইনালে ওঠা হলো না
ফাইনালে ওঠা হলো না
ছবি: ফাইনালে ওঠা হলো না

২৩ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্ন নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে দলকে। ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলেই শেষ হয় বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন। ২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ আর মাত্র একবার ফাইনালে উঠেছিল, ২০০৫ সালে। এবারও ফাইনালে ওঠা হলো না। পাকিস্তানের বিপক্ষে হারের পেছনে মূলত তিনটি কারণ সামনে এসেছে। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের গোলের সূচনা হয় গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের থ্রো থেকে। তিনি বল এমন জায়গায় ফেলেন, যেখানে পাকিস্তানের একাধিক খেলোয়াড় অবস্থান করছিলেন। তবে এ ভুলের পাশাপাশি বাংলাদেশের আউটফিল্ড খেলোয়াড়দের পজিশনিং নিয়েও প্রশ্ন উঠেছে। ডান দিকে অতিরিক্ত খেলোয়াড় জড়ো হওয়ায় মাঝমাঠে বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ গড়ে গোল আদায় করে নেয় পাকিস্তান। সেমিফাইনালের আগে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ১১ নভেম্বর।

আরও পড়ুন,শারীরিক শক্তি ও গতির লড়াইয়ে পিছিয়ে পড়ে লাল-সবুজের দল

 অন্যদিকে পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচ ছিল ৮ নভেম্বর। ফলে বাংলাদেশ যেখানে মাত্র তিন দিনের বিরতি পেয়েছে, পাকিস্তান সেখানে পেয়েছে পাঁচ দিন অনুশীলনের সুযোগ। ম্যাচে শমিত সোম ও হামজা চৌধুরীর খেলায় ক্লান্তির ছাপ দেখা গেছে। পাকিস্তানের কয়েকজন প্রবাসী ফুটবলারও এই টুর্নামেন্টে আগে না খেলায় তুলনামূলক সতেজ ছিলেন। পাকিস্তান পাঁচজনের রক্ষণভাগ এবং তিনজনের মাঝমাঠ নিয়ে খেলায় বাংলাদেশের আক্রমণ ও মধ্যমাঠের কার্যকারিতা কমে যায়। এই পরিস্থিতি বদলাতে কোচ থমাস ডুলি দ্রুত কৌশল পরিবর্তন করেননি। ৬০ মিনিটের আগে বড় কোনো পরিবর্তনও আসেনি। সেট পিসে দক্ষ জামাল ভূঁইয়াকে নামানো হয় শেষ দিকে। পিছিয়ে পড়ার পরও শেখ মোরসালিনের মতো পরীক্ষিত খেলোয়াড়কে না নামিয়ে ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে পাঠানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে রক্ষণভাগের ভুল, শারীরিক ক্লান্তি এবং কোচের সময়োপযোগী সিদ্ধান্তের অভাব বাংলাদেশের বিদায়ের পেছনে বড় ভূমিকা রেখেছে।

বিষয় : বাংলাদেশের ফাইনালে সাফের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাফের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
সাফের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
0:00 0:00
1.0x