মেসির জাদুতে হার, তবু প্রশংসায় ভাসালেন কেইন
বিশ্বকাপের সেমিফাইনালে নাটকীয়ভাবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে হারলেও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।আটলান্টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা।ম্যাচে গোল না করলেও দুটি অ্যাসিস্ট করেন লিওনেল মেসি। তার তৈরি সুযোগ থেকেই গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। ২-১ গোলের জয় নিয়ে টানা আরেকটি বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।আরও পড়ুন, এমবাপ্পেকে হারিয়ে ফাইনালে স্পেন, ইয়ামালের বার্তায় জয়ের প্রত্যয়ম্যাচ শেষে মিক্সড জোনে হ্যারি কেইন বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়দের হাতে বল থাকলে তারা যেকোনো মুহূর্তে জাদু দেখাতে পারে। মেসি এ ম্যাচেও সেটিই করেছেন।কেইনের ভাষায়, “লিওনেল মেসি নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।”ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, শেষ ২০ মিনিটে তার দল অতিরিক্ত জায়গা ছেড়ে দিয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনা ম্যাচে ফিরে আসে এবং শেষ পর্যন্ত জয় তুলে নেয়।ফাইনালে ওঠার পথে আবারও নিজের অসাধারণ ফুটবল মেধার ছাপ রেখে মেসি প্রমাণ করলেন, বড় ম্যাচের বড় তারকা তিনি এখনও।