গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় জেলায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রায় ১৫০ জন বিজিবি সদস্যকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ জেলা সার্কিট হাউসে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ। প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন: আহ্বায়ক দুদু, সদস্য সচিব টুকু
প্রেস ব্রিফিং-এ ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদস বলেন, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘ইনস্ট্যান্ট পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ জননিরাপত্তা রক্ষায় বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আরও বলেন, নাশকতামূলক কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিশেষ করে সাধারণ মানুষের জানমাল, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হামলার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি দায়িত্ব পালন করছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জনগণকে শান্ত থাকার পাশাপাশি যেকোনো ধরনের গুজব বা উস্কানিমূলক কর্মকাণ্ডে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : গোপালগঞ্জ বিজিবি সংবাদ সম্মেলন

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬