দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিবির জরুরি সংবাদ সম্মেলন

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন: আহ্বায়ক দুদু, সদস্য সচিব টুকু

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান

রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের

গোপালগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও হাদীচত্বর ভাঙচুর, ‘বঙ্গবন্ধু কলেজ’ নাম পুনঃস্থাপন

কেশবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মৃত্যু

দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর কেশবপুরের পদ্মবিল, নতুন আকর্ষণ ‘ক্যাফে মেঘ বিলাস’

দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর কেশবপুরের পদ্মবিল, নতুন আকর্ষণ ‘ক্যাফে মেঘ বিলাস’

রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের

বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

ছবি: বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের চালক ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২) নামে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করেছে। ‎নিহত মুকুল ইসলাম নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে। শাকিব বসুনিয়া একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে। ‎পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন একই এলাকার ছয়জন। পথেই বাসের লোকজনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। তারাগঞ্জ এলাকায় পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। ‎পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের লোকজনের সঙ্গে তাঁদের ফের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বাসের লোকজন লাথি মেরে তাঁদের চলন্ত বাস থেকে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন, গোপালগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও হাদীচত্বর ভাঙচুর, ‘বঙ্গবন্ধু কলেজ’ নাম পুনঃস্থাপন‎

‎এদিকে বাসে আটকে থাকা আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটির গতিরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে।‎ তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে সকাল ৮টার দিকে উদ্ধারকারী দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। ‎তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখেন তাঁরা। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। ‎তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয় : রংপুর যাত্রীর মৃত্যু চলন্ত বাস

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x