দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের ছুটিতে কিডনি ওয়ার্ডে তালা: জোরপূর্বক রোগী ছাড়পত্র দেওয়ার অভিযোগ রংপুর মেডিকেলে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঈদ উদযাপনের নামে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীদের জোরপূর্বক ছাড়পত্র দিয়ে ৪০ নম্বর কিডনি ওয়ার্ডে তালা ঝুলিয়ে টানা চার দিন বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।আরও পড়ুন, মনোহারদীতে ফ'জিলাউন নেছা ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভাঅভিযোগ অনুযায়ী, ঈদের ছুটিকে কেন্দ্র করে হাসপাতালের ৪০ নম্বর কিডনি ওয়ার্ডের বেশ কয়েকজন রোগীকে চিকিৎসা সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও দ্রুত ছাড়পত্র দেওয়া হয়। পরে ওয়ার্ডটি বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন রোগীর স্বজনরা।আরও পড়ুন, নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যুভুক্তভোগীদের অভিযোগ, কিডনি রোগে আক্রান্ত অনেক রোগীই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ঈদের ছুটির অজুহাতে তাদের হাসপাতাল ত্যাগে বাধ্য করা হয়েছে। এতে অনেক রোগী চরম ভোগান্তির শিকার হয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।রোগীদের স্বজনরা জানান, একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। উৎসবের সময়ও জরুরি ও মুমূর্ষু রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব। অথচ ওয়ার্ড বন্ধ করে দেওয়ায় রোগীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।আরও পড়ুন, জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহেশপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিতএ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। তবে এ অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঈদের ছুটিতে কিডনি ওয়ার্ডে তালা: জোরপূর্বক রোগী ছাড়পত্র দেওয়ার অভিযোগ রংপুর মেডিকেলে