দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড এবং সারা দেশে নারী ও শিশুর ওপর সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন, মিরপুরে সংস্কার শেষে উদ্বোধন হলো মসজিদুল আকবার ঈদগাহ মাঠ

মহিলা ফোরামের মহানগর সংগঠক ও ছাত্রনেতা রিনা মুরমুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন নারীনেত্রী হীরামনি আক্তার হাসি। এ সময় বক্তব্য রাখেন নারী সংগঠক মৌসুমি আক্তার মৌ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা। বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরও পড়ুন, মির্জাপুরে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

মহিলা ফোরামের নেত্রী হীরামনি আক্তার হাসি বলেন, রামিসার মতো নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে নারী ও শিশুর নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, সমাজে বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, মাদক বিস্তার এবং বিভিন্ন মাধ্যমে নারীদের ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন এসব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।

আরও পড়ুন, আন্তর্জাতিক চা দিবসে বই উপহার দিয়ে নজর কাড়লেন চা বিক্রেতা

তিনি আরও বলেন, এসব পরিস্থিতির বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন গড়ে তুলতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বক্তারা সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার ও কঠোর শাস্তি কার্যকরের দাবি জানান।

বিষয় : রংপুর মানববন্ধন রামিসা হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড এবং সারা দেশে নারী ও শিশুর ওপর সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন, মিরপুরে সংস্কার শেষে উদ্বোধন হলো মসজিদুল আকবার ঈদগাহ মাঠ

মহিলা ফোরামের মহানগর সংগঠক ও ছাত্রনেতা রিনা মুরমুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন নারীনেত্রী হীরামনি আক্তার হাসি। এ সময় বক্তব্য রাখেন নারী সংগঠক মৌসুমি আক্তার মৌ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা। বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরও পড়ুন, মির্জাপুরে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

মহিলা ফোরামের নেত্রী হীরামনি আক্তার হাসি বলেন, রামিসার মতো নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে নারী ও শিশুর নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, সমাজে বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, মাদক বিস্তার এবং বিভিন্ন মাধ্যমে নারীদের ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন এসব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।

আরও পড়ুন, আন্তর্জাতিক চা দিবসে বই উপহার দিয়ে নজর কাড়লেন চা বিক্রেতা

তিনি আরও বলেন, এসব পরিস্থিতির বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন গড়ে তুলতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বক্তারা সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার ও কঠোর শাস্তি কার্যকরের দাবি জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত