আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে এক চা দোকানির ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দিবসটি উপলক্ষে গ্রাহকদের বই উপহার দিয়ে সম্মাননা দিয়েছেন ওই দোকানি। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে পৌর শহরের হাতেম আলী রোডে এই আয়োজন করেন হারুন টি হাউস ও হারুন পাঠাগারের পরিচালক এবং উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া।
আরও পড়ুন, গঙ্গাচড়ায় ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারুন টি হাউসের সেরা ৫০ জন গ্রাহককে বই উপহার দিয়ে ‘সেরা চা গ্রাহক সম্মাননা’ প্রদান করা হয়। আয়োজক হারুন মিয়া বলেন, তিনি চা বিক্রির পাশাপাশি দোকানের ভেতর একটি পাঠাগার পরিচালনা করছেন। ২০১৭ সাল থেকে তিনি নিয়মিতভাবে সেরা চা গ্রাহকদের সম্মাননা দিয়ে আসছেন। এবারও ৫০ জন গ্রাহককে বই উপহার দেওয়া হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন, মিরপুরে সংস্কার শেষে উদ্বোধন হলো মসজিদুল আকবার ঈদগাহ মাঠ
স্থানীয়রা জানান, চায়ের দোকানকে কেন্দ্র করে বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ সত্যিই অনন্য। গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাধারণ চা বিক্রেতা হয়েও হারুন মিয়া সমাজ পরিবর্তনের নীরব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন, মির্জাপুরে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন
তিনি আরও বলেন, “মাদক ছেড়ে চা ধরুন, মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ুন”—এই স্লোগানকে ধারণ করে তিনি মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে কাজ করছেন, যা প্রশংসনীয় উদ্যোগ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় প্রভাষক জুবায়ের হোসাইন, সাংবাদিক, আইটি ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন