দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মিরপুরে সংস্কার শেষে উদ্বোধন হলো মসজিদুল আকবার ঈদগাহ মাঠ

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোড সংলগ্ন মসজিদুল আকবার ঈদগাহ মাঠ সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি। 

আরও পড়ুন, ৩৬ ডিগ্রিতেই ঢাকায় ৪২-এর গরম! কেন এত অসহনীয় রাজধানী?

বৃহস্পতিবার (২১ মে) মাঠটির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের উদ্যোগে ১ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে মাঠটির সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। সংস্কারের আওতায় মাঠে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ২৬০ মিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ, নিরাপত্তা বেষ্টনী, স্ট্রিট লাইট, একাধিক প্রবেশ গেট এবং ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন, পল্লবীতে উচ্ছেদে বাধা, পুলিশের ওপর হামলায় উত্তেজনা

সংশ্লিষ্টরা জানান, মাঠটিতে একসঙ্গে প্রায় ৭ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়া জানাজার নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, শৈশব ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি এই মাঠকে ঘিরে রয়েছে। তাই এটিকে সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে। তিনি আরও জানান, মাঠের চারপাশে অনুমোদনহীন মাছের বাজার, অবৈধ কাঁচাবাজার ও ফুটপাত দখল করে ফুড কোর্ট আর বসতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে কঠোর নির্দেশনাও দেন তিনি।

আরও পড়ুন, চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর পশুর হাটে বহুমাত্রিক নিরাপত্তা

এসময় এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রয়োজনে খেলাধুলার সরঞ্জামও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, ঢাকায় শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জায়গার সংকট রয়েছে। তাই মাঠটির সুন্দর পরিবেশ রক্ষায় স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিষয় : মিরপুর উদ্বোধন মসজিদুল আকবার ঈদগাহ মাঠ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

মিরপুরে সংস্কার শেষে উদ্বোধন হলো মসজিদুল আকবার ঈদগাহ মাঠ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোড সংলগ্ন মসজিদুল আকবার ঈদগাহ মাঠ সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি। 

আরও পড়ুন, ৩৬ ডিগ্রিতেই ঢাকায় ৪২-এর গরম! কেন এত অসহনীয় রাজধানী?

বৃহস্পতিবার (২১ মে) মাঠটির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের উদ্যোগে ১ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে মাঠটির সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। সংস্কারের আওতায় মাঠে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ২৬০ মিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ, নিরাপত্তা বেষ্টনী, স্ট্রিট লাইট, একাধিক প্রবেশ গেট এবং ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন, পল্লবীতে উচ্ছেদে বাধা, পুলিশের ওপর হামলায় উত্তেজনা

সংশ্লিষ্টরা জানান, মাঠটিতে একসঙ্গে প্রায় ৭ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়া জানাজার নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, শৈশব ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি এই মাঠকে ঘিরে রয়েছে। তাই এটিকে সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে। তিনি আরও জানান, মাঠের চারপাশে অনুমোদনহীন মাছের বাজার, অবৈধ কাঁচাবাজার ও ফুটপাত দখল করে ফুড কোর্ট আর বসতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে কঠোর নির্দেশনাও দেন তিনি।

আরও পড়ুন, চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর পশুর হাটে বহুমাত্রিক নিরাপত্তা

এসময় এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রয়োজনে খেলাধুলার সরঞ্জামও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, ঢাকায় শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জায়গার সংকট রয়েছে। তাই মাঠটির সুন্দর পরিবেশ রক্ষায় স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত