দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পল্লবীতে উচ্ছেদে বাধা, পুলিশের ওপর হামলায় উত্তেজনা

পুলিশের ওপর হামলায় উত্তেজনা

রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় সরকারি জমি উদ্ধার অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।বুধবার সকাল ১০টা থেকে কালসী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দখল হওয়া জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।পুলিশ সূত্র জানায়, উচ্ছেদ কার্যক্রম চলাকালে স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন , ৩৬ ডিগ্রিতেই ঢাকায় ৪২-এর গরম! কেন এত অসহনীয় রাজধানী

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান, দুপুর ১২টার দিকে অতর্কিত হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার মুখে প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। তবে দুপুরের বিরতির পর আবারও উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক স্পট এবং রাজনৈতিক ক্লাব গড়ে তুলে প্রায় ৫০ বিঘা সরকারি জমি দখল করে রাখা হয়েছিল।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন , পল্লবীতে শিশু রামিসা হত্যায় চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার ২

বিষয় : হামলা অভিযান উত্তেজনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

পল্লবীতে উচ্ছেদে বাধা, পুলিশের ওপর হামলায় উত্তেজনা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় সরকারি জমি উদ্ধার অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।বুধবার সকাল ১০টা থেকে কালসী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দখল হওয়া জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।পুলিশ সূত্র জানায়, উচ্ছেদ কার্যক্রম চলাকালে স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন , ৩৬ ডিগ্রিতেই ঢাকায় ৪২-এর গরম! কেন এত অসহনীয় রাজধানী

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান, দুপুর ১২টার দিকে অতর্কিত হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার মুখে প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। তবে দুপুরের বিরতির পর আবারও উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক স্পট এবং রাজনৈতিক ক্লাব গড়ে তুলে প্রায় ৫০ বিঘা সরকারি জমি দখল করে রাখা হয়েছিল।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন , পল্লবীতে শিশু রামিসা হত্যায় চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার ২

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত